আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

চর মানিকায় কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত



জুলফিকার তালুকদার, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নে বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় ২৬৫ জন দরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোনের ব্যবস্থাপনায় কোস্ট গার্ড আউটপোস্ট চর মানিকায় এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

তিনি আরও জানান, চর মানিকায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে ২৬৫ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে এবং তাদের প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উপকূলীয় জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এদিকে স্থানীয়রা কোস্ট গার্ডের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, দুর্গম উপকূলীয় এলাকায় এ ধরনের স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের মেডিকেল ক্যাম্প আয়োজনের দাবি জানান তারা।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ হাজার টাকা ঋণে শুরু, এখন দিনে আয় ৩ হাজার

1

এইচএসসিতে ‘প্রক্সি’ দিতে আসা ভুয়া পরীক্ষার্থীকে ১ বছরের সাজা

2

১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

3

৭ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, রয়েছে জলাবদ্ধতার সতর্কবার্ত

4

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বো

5

জিজেইউএসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত, মানুষের ভাগ্য পরিবর্তনে ক

6

গত অর্থবছরে ৪ লাখ ১০ হাজার কোটি টাকার রাজস্ব আদায়

7

আগস্টেই চালু হচ্ছে প্রবাসী কার্ড, মিলবে যেসব সুবিধা

8

প্রবাসীদের নিয়ে আসিফ আকবরের আবেগঘন পোস্ট

9

যে সেলুনে ঢুকলেই কাঁদতে কাঁদতে বাড়ি ফেরেন প্রবাসীরা

10

হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়করা বলতো ‘হাসিনার আব্দুল্লাহ’: রাশ

11

মনপুরায় দুই সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-মোবাইল ভাঙচুর

12

বিশ্বকাপ মাতানো শাকিরা, কিন্তু ভুলেননি বাংলাদেশ— সিডর দুর্গত

13

মেঘনা নদীতে বিকল লঞ্চ, নারী-শিশুসহ ৮০ যাত্রীকে উদ্ধার

14

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৫ দিন দেশে ভারি বৃষ্টির পূর্বাভাস

15

তিন জেলার তিন স্টেশনে নদীর পানি বিপৎসীমার ওপরে

16

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংল

17

ব্যাংক লুটেরাদের ‘ডিম থেরাপি’ দেওয়ার পরামর্শ এমপি রেহানার

18

ভোলায় রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নির্দেশ

19

ভোলায় ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুইজন আটক

20