আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

অণ্ডকোষ চেপে ধরে স্বাক্ষর নেওয়া সেই লিটুকে অস্বীকার করল যুবদল



চ্যানেল ভোলা : বরিশালে ব্যবসায়ী আব্দুল আজিজ হাওলাদারের অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। দেশজুড়ে চলছে আলোচনা ও সমালোচনা। যদিও শুরুতে অভিযুক্ত ব্যক্তি মোস্তাফিজুর রহমান লিটুকে যুবদল কর্মী বলে দাবি করা হলেও তিনি যুবদলের কেউ নন বলে স্পষ্ট করেছেন সংগঠনটির জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ এইচ এম তছলিম।

রবিবার (৫ জুলাই) দুপুরে নগরীর সদর রোড থেকে অভিযুক্ত লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

একই সময়ে দেশজুড়ে আলোচিত এ ঘটনাকে কেন্দ্র করে জেলা ও মহানগর যুবদলের নেতারা বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সাধারণ সম্পাদক এ এইচ এম তছলিম দাবি করেন, মোস্তাফিজুর রহমান লিটু যুবদলের কোনো নেতা বা কর্মী নন। একটি মহল পরিকল্পিতভাবে এই ঘটনাকে যুবদলের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করছে। বিষয়টি সারাদেশে ভাইরাল হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে।

ফুটেজ অনুযায়ী, ঘটনাটি গত ২৭ জুনের। জানা গেছে, নগরীর সদর রোডে অগ্রণী হাউজিং-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজের নিজ অফিস কক্ষে এ ঘটনা ঘটে। যেখানে নগরীর কাঠপট্টি এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান লিটু ও তার দল হামলা চালায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ব্যবসায়িক অফিস রুমের মধ্যে তিন ব্যক্তি অবস্থান করছিলেন। দুর্বৃত্তরা রুমের ভেতরে ঢুকে দুজনকে বের করে দেয়। দুর্বৃত্তদের একজন চা পানরত অবস্থায় ব্যবসায়ীর ওপর হামলে পড়ে। বয়স্ক ওই ব্যবসায়ী নিজেকে বাঁচাতে চিৎকার শুরু করলে রুমের বাহির থেকে তার সাহায্যে একজন এগিয়ে আসে। তবে, রুমের মধ্যে থাকা বাকি দুর্বৃত্তরা তাকে আটকে দেয়। এভাবে শারীরিক নির্যাতন চলতে থাকে কয়েক মিনিট।

একপর্যায়ে সাহায্যে এগিয়ে আসা ব্যক্তি ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার জন্য 'লিটু ভাই, লিটু ভাই' বলে ডাকতে থাকে। এরপর নির্যাতন সহ্য করতে না পেরে দুর্বৃত্তদের দাবি অনুযায়ী ওই ব্যবসায়ী চেক ও স্ট্যাম্পে সই করেন। এরপর হাতে স্ট্যাম্প দিয়ে ছবি তোলে তারা। তখন তাকে হাসিমুখে থাকতে নির্দেশ দেয় দুর্বৃত্তরা। এরপর স্ট্যাম্প ও চেক নিয়ে দুর্বৃত্তরা চলে যায়।

ভুক্তভোগী আব্দুল আজিজ হাওলাদারের দাবি, অভিযুক্ত লিটু তার অফিসে প্রবেশ করে তাকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তার অণ্ডকোষ চেপে ধরে ও শারীরিকভাবে নির্যাতন করে দুটি চেক এবং দুটি স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর করিয়ে নেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, এই ঘটনায় অভিযুক্ত মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিকেলে পুলিশ কমিশনার মো. আসিক সাঈদ সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিগগিরই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি, আলোচনায় কে

1

৬ কোটি নাগরিকের বায়োমেট্রিক তথ্য অসম্পূর্ণ, জালিয়াতির ঝুঁকি

2

চরফ্যাশনে খাবার ও চিকিৎসা সংকটে বৃদ্ধ দম্পতি, সাহায্যের আবেদ

3

দিল্লিতে হাসিনার বক্তব্য ঘিরে বিস্ফোরক মন্তব্য এনসিপির

4

বাস্তবায়ন হচ্ছে পে স্কেল, বেসরকারি চাকরিজীবীরাও কী সুবিধা পা

5

নারী পীরের আস্তানায় গান-বাজনা, মুরিদদের হামলায় আহত ১০

6

সন্তানকে বাঁচাতে গিয়ে কাপ্তাই হ্রদে ডুবে যাওয়া বাবার মরদেহ উ

7

মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভারী যান চলাচলে ভেঙে গেল

8

পূজার বিয়ের গুঞ্জন, নায়িকার নীরবতায় বাড়ছে রহস্য

9

সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, বরখাস্ত ৫ কর্মকর্তা

10

চার বছরের মেয়েকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দ

11

খামেনির শেষ বিদায়ে শতাধিক দেশের প্রতিনিধি, থাকছেন যেসব বিশ্ব

12

এলপিজির দাম বৃদ্ধি, জামায়াতের উদ্বেগ

13

আমাকে বিয়ে দিতে চান, না চান না’, সাংবাদিকদের উদ্দেশে পরীমনি

14

জয়ের আনন্দে চোটের দুশ্চিন্তা, রোমেরোকে নিয়ে শঙ্কায় আর্জেন্টি

15

কোনো মিডিয়া মাফিয়ার কাছে গিয়ে সেজদা দেব না: হাসনাত

16

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

17

লালমোহনে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজারসহ চারজন আটক

18

হাসিনাকে ফেরতসহ যে শর্তে ভারত সফর করবেন তারেক রহমান

19

আর্জেন্টিনার সমর্থক হয়েও মিশরের জয় চাইলেন নায়িকা বর্ষা

20