আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর



ফেনী শহরের মহিপালে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৬ জুলাই) ভোর সাড়ে ৫টায় মহিপাল ফ্লাইওভারের নিচে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম নূর নবী হোসেন (৩০)। তিনি ভোলার বাসিন্দা এবং মহিপাল ফ্লাইওভার এলাকার ভাসমান বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীভাঙনে নিঃস্ব হয়ে ভোলার বাসিন্দা নূর নবী ও তার স্ত্রী বিবি ফাতেমা মহিপাল এলাকায় ভাসমান অবস্থায় বসবাস শুরু করেন। তারা দুজনে রাস্তাঘাট থেকে বোতল কুড়িয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এবং রাতে ফ্লাইওভারের নিচে ঘুমাতেন।

রোববার ভোরে ঘুমন্ত অবস্থায় ফাতেমাকে স্পর্শ করে উত্ত্যক্ত করেন ফয়সাল। ফাতেমার ঘুম ভাঙলে তিনি প্রতিবাদ করেন এবং ফয়সালের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়। ফাতেমার চিৎকারে স্বামী নূর নবী এগিয়ে এসে ফয়সালকে বাধা দেন।

কথাকাটাকাটির একপর্যায়ে ফয়সাল ধারালো চাকু বের করে নূর নবীর পেটে ছুরিকাঘাত করেন। নূর নবী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের স্ত্রী বিবি ফাতেমা বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে রোববার দিবাগত রাত ২টায় দাগনভূঞা এলাকা থেকে অভিযুক্ত মো. শাহ পরান প্রকাশ ফয়সালকে (৪০) গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ওসি (তদন্ত) সাজল কান্তি দাস জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ফয়সাল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহিপাল ফ্লাইওভারের নিচের একটি পরিত্যক্ত গর্ত থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়। ফয়সালের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ বিভিন্ন থানায় অন্তত ৭টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।                                                                         


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির নারী এমপিকে আইনি নোটিশ দিলেন আসিফ মাহমুদ

1

এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

2

পাকিস্তানের পথে জিজেইউএসের মালিক মহিন, সঙ্গে ১৯ সদস্যের প্রত

3

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে দিন

4

হাজার কোটি টাকার বেড়িবাঁধ, তবু কেন আতঙ্কে মনপুরার মানুষ?

5

ইউটিউবে নতুন নিয়মে হবে ভিউ গণনা, ২৪ আগস্ট থেকে কার্যকর

6

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

7

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

8

ভারতে নতুন দলের আত্মপ্রকাশ, ফের ‘সংসদ চলো’ অভিযান

9

কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্

10

বেবি পাউডারে ক্যান্সারের ঝুঁকি, মামলার নিষ্পত্তিতে ৬৮ হাজার

11

ভোলায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ৫ কোটি টাকার কারেন্ট জাল ও

12

পে-স্কেলে যেসব সুবিধা পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

13

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের জরুরি বার্তা

14

চরফ্যাশনে পাচার সন্দেহে ১৭৫ বস্তা সার আটক, অঙ্গীকারনামায় মুক

15

নাহিদ কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস : ড. ইউনূস

16

গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে

17

গলায় প্ল্যাকার্ড নিয়ে ইউএনও কার্যালয়ে শিশু জেরিন

18

‘হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়’—সংসদে ডেপুটি স্প

19

ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ছুরিকাঘাতে নিহত যুবক

20