আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজন করবে সরকার



শিক্ষার বিভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামীতে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বাড়াতে শিক্ষার বিভিন্ন স্তরে এ প্রতিযোগিতা চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

এর আগে গত ১৮ জুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

তখন তিনি বলেছিলেন, সরকার শিক্ষার সব ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করছে। এর অংশ হিসেবে আগামীতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই এসব কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছিলেন তিনি।

নতুন এই উদ্যোগের আওতায় শিক্ষার বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের কোরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ আইনজীবী আশরাফুলের

1

লালমোহনে অটোরিকশার নিচে পড়ে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

2

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে সাক্ষর নেওয়ার ঘটনায় গ্

3

বিএনপি গণভোট না মানায় জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে: জামায়াত আ

4

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গার্ড অব অনা

5

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্য

6

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানম

7

এলপি গ্যাসের দাম কমবে নাকি বাড়বে, জানা যাবে আজ

8

মনপুরায় বিদ্যুৎ সংকট: চাহিদার চেয়ে সক্ষমতা কম, অন্ধকারে দ্

9

চরফ্যাশনে খাল পুনঃখননে সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফিরল ১ কোট

10

ভোলায় অবৈধ তেলের গোডাউনে অগ্নিকাণ্ড

11

মনপুরায় সড়কের বেহাল দশা, ৫ বছরেও হয়নি পাকা; দুর্ভোগে হাজারো

12

আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাশ, এগুলো আমরা

13

স্পিকার হাফিজ উদ্দিনকে ‘বীর উত্তম’ খেতাব দেওয়ার আহ্বান

14

আম্মারসহ ৯ রাকসু-শিবির নেতার বিরুদ্ধে মামলার আবেদন

15

জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের বেত্রাঘাত ও মানসিক অত্যাচার

16

মৃত্যুর আগে দেওয়া জবানবন্দিতে যা বলেছিলেন নুসরাত জাহান

17

মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক ছেলে

18

হজযাত্রীদের বিমানভাড়া কমছে ৩৭ হাজার টাকা

19

স্বাস্থ্য কমপ্লেক্সে অধিকাংশ চিকিৎসক অনুপস্থিত, সেবা না পেয়ে

20