আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক চালকের মৃ'ত্যু, হেলপার আহ'ত

 

Brother IT Digital



মো. সবুজ, ভোলা: ভোলার লালমোহনে বালুভর্তি ট্রাক নিয়ে পার হওয়ার সময় সড়কের উপরের সংযোগ ব্রিজ ভেঙে পানিতে পড়ে মো. নাঈম (২৩) নামের এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন। 

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের আজহার রোডের বেতুয়ার খাল ব্রিজটি ভেঙে এ দুর্ঘটনা ঘটে।
নাঈম লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চতলা বাজার এলাকার ফরিদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বালুভর্তি ট্রাকটি ব্রিজ দিয়ে পার হওয়ার সময় হঠাৎ করে ব্রিজটি ভেঙে ট্রাকসহ পানিতে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক ও হেলপার গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক নাঈমকে মৃত ঘোষণা করেন। 
এছাড়াও আহত হেলপারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
এদিকে সড়কের উপর ব্রিজ ভেঙে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দ্রুত ব্রিজটি নির্মাণ করে যান চলাচল স্বাভাবিক করার দাবী জানিয়েছেন স্থানীয়রা।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার বিষয়ে কাজ করছে। চালকের মৃত্যুতে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ব্রিজ ভেঙে যাওয়ায় বর্তমানে সড়কটিতে যান চলাচল বন্ধ আছে। সাধারণ মানুষ বিকল্প সড়ক ব্যবহার করছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে এইচএসসি-২৬ ব্যাচের বিদায় স

1

আজকের ঘটনায় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত; এভাবে চলতে থাকলে স

2

চরফ্যাশনে খাবার ও চিকিৎসা সংকটে বৃদ্ধ দম্পতি, সাহায্যের আবেদ

3

স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সম

4

ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা, যেসব জেলায় হতে পারে ভারী বৃষ্টি

5

মনপুরায় বিএনপি কার্যালয়ে ডেকে নিয়ে মাথা ন্যাড়া করার অভিযোগে

6

জোর গলায় বলছি, পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে: ছাত্রদল নেতা

7

এবার ভূমিকম্পে কেঁপে উঠলো এশিয়ার আরেক দেশ

8

দৌলতখানে অস্বাভাবিক জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক মহিষ

9

মাদক থেকে দেশকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: হুইপ আখতারু

10

বিদ্যুৎ সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?

11

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

12

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

13

মনপুরায় জ্বালানি তেল মিলছে না, ব্যবসায়ীদের বিরুদ্ধে মজুতের অ

14

ফিঙ্গারপ্রিন্টের রাবার ছাপ দিয়ে ভুয়া সিম নিবন্ধন, বাগেরহাটে

15

খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভোলা জেলা পরিষদ প্রশাসকের সৌজন্

17

ট্রাম্প-তারেক রহমানের ছবি নিয়ে দেয়া সেই পোস্ট মুছলেন আসিফ মা

18

রোববার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি

19

ক্ষমতাচ্যুতির দুই বছর পর প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

20