আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

তজুমদ্দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা



সৈয়দ ইউনুছ, তজুমদ্দিন:সাPমাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোলার তজুমদ্দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অন্তরা সরকার অদ্রি।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইব্রাহিম, উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) সুশান্ত, তজুমদ্দিন প্রেস ক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদ, রিপোর্টার্স ইউনিটি তজুমদ্দিনের সভাপতি রফিকুল ইসলাম সাদীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন তথ্য, গুজব ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে পড়ছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই কোনো তথ্য প্রচার বা শেয়ার করার আগে এর সত্যতা যাচাই করা জরুরি।

বক্তারা আরও বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের তথ্যের সত্যতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে। গুজব, অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে প্রশাসন, সাংবাদিক ও সাধারণ মানুষের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবচেয়ে কম জিপিএ- ৫ এর হার বরিশাল বোর্ডে

1

জাল টাকা রাখায় ভোলায় নারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

2

বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের শোডাউনে সড়ক দুর্ঘটনায় আহত

3

জ্বর কমলেই নয়, সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত ডেঙ্গু রোগীকে

4

ভোলার মেঘনায় নৌকাডুবি, দুই জেলেকে জীবিত উদ্ধার

5

মনপুরায় বিএনপি কার্যালয়ে ডেকে নিয়ে মাথা ন্যাড়া করার অভিযোগে

6

এবারের ভিটামিন ‘এ’ ক্যাপসুল আন্তর্জাতিক মানের, গুণগত মান অত্

7

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন

8

নিবন্ধন ফিরে পেল ইলিয়াস হোসাইনের ‘বাংলা এডিশন’

9

মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল

10

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে বের করে সুদে-আসলে ঋণ পরিশোধ

11

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য

12

মনপুরায় পুলিশের অভিযানে উপজেলা আওয়ামী লীগ নেতা আটক

13

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্

14

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানাল

15

হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার

16

বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে নতুন নির্দেশনা

17

২০২৬ সালের অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বাতিল

18

ভোলায় ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

19

দুলাল হত্যার ২৬ বছর কালুর পর এবার মুক্তি পাচ্ছেন শাহাবুদ্দি

20