আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাইয়ের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে জনগণ ছাড় দেবে না: সাদিক কায়েম



ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ–আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না। তিনি বলেন, জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।

শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরের কান্দিরপাড়ে গ্র্যান্ড দেশপ্রিয় রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কুমিল্লা জেলা শাখা আয়োজিত ‘জাগ্রত’ শীর্ষক জুলাই সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, একটি মহল পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আন্দোলনের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ড. মোবারক হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল এবং সেন্ট্রাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক হাজী নুরুদ্দিন আহম্মেদ।

এনডিএফ কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডা. জহিরুল আলম ও অর্থ সম্পাদক ডা. জুয়েল রানা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনডিএফের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডা. জিয়া উদ্দিন, সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফজলুল হক লিটন, ডা. মাহবুব আলম এবং স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ডা. মো. শাহ আলম।

সম্মেলনে জুলাই আন্দোলনের শহীদ সাদমানের মা ও শহীদ মাসুম মিয়ার বাবা তাঁদের অনুভূতি তুলে ধরেন। এ ছাড়া জুলাই আন্দোলনের যোদ্ধা আবু রায়হান, রাশেদুল হাসান, আল আমিনসহ বিভিন্ন চিকিৎসক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।                     


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের সাথে ভারতের সম্পৃক্ততা নেই:

1

রাজধানীতে দুই জুয়েলার্স থেকে ২৫৯ ভরি স্বর্ণ চুরি, উধাও ৫ নির

2

দেশের ২৩তম রাষ্ট্রপতি শপথ নেবেন সন্ধ্যায়

3

বিএনপির সাংগঠনিক সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা

4

বরযাত্রীর সাজে বিদায়, ফুলের বৃষ্টিতে অশ্রুসিক্ত চরফ্যাশনের প

5

দুই খাল খননের কাজ অসম্পূর্ণ রেখেই কোষাগারে ফেরত গেল ৭ কোটি ৮

6

মনপুরায় কোস্ট গার্ডের রাতভর অভিযান, ‘স্বপন বাহিনী’র দুই সহযো

7

চরফ্যাশনে ক্যান্সার রোগীর চিকিৎসায় প্রবাসীদের সহায়তার হাত

8

মনপুরায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, আটক ৩

9

এনসিপি নেতাদের পিষে মেরে ফেলা উচিত

10

পার্থ মন্ত্রী হওয়ায় পশ্চিম ইলিশায় বিজেপি নেতার মিষ্টি বিতরণ

11

বিএনপি ও জামায়াত জুলাই আন্দোলনে ছিল না

12

সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে, প্রশ্ন প্রতিমন্ত্রী নু

13

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্

14

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রি

15

খাবারে লবণের পরিবর্তে ডিটারজেন্ট, হাসপাতালে ভর্তি ৪০ শিক্ষার

16

বোরহানউদ্দিনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার

17

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন

18

ভিক্ষুকের কাছে মিলল ৫৭ লাখ টাকা

19

ভোলায় বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন

20