আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jul 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভারী যান চলাচলে ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু



মো. মেহেদী হাসান, মনপুরা: ভোলার মনপুরা উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নে জেলা প্রশাসকের (ডিসি) অনুমোদন ছাড়াই একটি ইটভাটা পরিচালনার অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওই ইটভাটার ভারী যানবাহনের চলাচলের কারণে প্রায় চার হাজার মানুষের ব্যবহৃত একমাত্র সেতুটি ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (১২ জুলাই) সকালে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভোকেশনাল সড়ক এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের প্রায় চার হাজার মানুষের চলাচলের একমাত্র সেতুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ফলে শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ স্থানীয় বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে সেতুটি ব্যবহার করছেন।

স্থানীয়দের অভিযোগ, ২০২৩ সালে জনবসতির মাঝখানে এম আর এস আর ব্রিক ফিল্ড নামে একটি ইটভাটা স্থাপন করা হয়। এরপর থেকে ইটভাটার জন্য ব্যাপক হারে গাছ কাটার পাশাপাশি ভারী যানবাহনের অবাধ চলাচলে এলাকার পরিবেশ ও অবকাঠামোর ক্ষতি হচ্ছে। তাদের দাবি, অতিরিক্ত ভারী যানবাহনের চাপেই সেতুটি ভেঙে গেছে।

তারা আরও জানান, রাজনৈতিক পটপরিবর্তনের পরও ইটভাটার কার্যক্রম বন্ধ হয়নি। বরং আগের মতোই ভারী যানবাহনে কাঁচামাল ও ইট পরিবহন অব্যাহত রয়েছে। এতে প্রতিনিয়ত ঝুঁকি বাড়ছে এবং সাধারণ মানুষের দুর্ভোগও বৃদ্ধি পাচ্ছে।

অভিযোগের বিষয়ে এম আর এস আর ব্রিক ফিল্ড-এর মালিকপক্ষের প্রতিনিধি মো. মাকসুদ বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। সেতুটি আগে থেকেই ভাঙা ছিল। আমরা নিজেরাই সেটি মেরামত করে ওই পথ দিয়ে মালামাল পরিবহন করতাম।”

লাইসেন্সের বিষয়ে তিনি বলেন, “আমাদের শ্রম অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও ট্রেড লাইসেন্স রয়েছে। তবে জেলা প্রশাসকের অনুমোদন এখনো নেওয়া হয়নি।”

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এদিকে স্থানীয় বাসিন্দারা দ্রুত ক্ষতিগ্রস্ত সেতুটি সংস্কার, ইটভাটার বৈধতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয় : শফিকুর রহমান

1

ভোলায় প্রথম নৌযান শুমারির প্রস্তুতি, অনুষ্ঠিত হলো সেমিনার

2

রুমিন ফারহানার ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি দিলেন সারোয়ার তুষ

3

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ভোলায় ইসলামী ছাত্র আন্দোলনের পদ

4

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

5

ওসিকে প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের

6

বোরহানউদ্দিনে যুবককে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ, ছাত্রদলে

7

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

8

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনা শিবিরে

9

ভোলায় নির্বাচনী মাঠে সাইমুন রাসেল, চাচ্ছেন ৬ নম্বর ওয়ার্ডবাস

10

জমিরের সঙ্গে মা'রা যাওয়া সেই তরুণী কে?

11

বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট!

12

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আমির হামজার হুমকি

13

এআই দিয়ে অ্যাডমিট কার্ড তৈরি, পরীক্ষাকেন্দ্রে আটক ২

14

১৮ লাখ শিক্ষার্থীর অপেক্ষা শেষ হচ্ছে আজ, ফল জানবেন যেভাবে

15

জুলাই এদেশের মানুষের স্মৃতিপট থেকে কখনো হারিয়ে যাবে না: শিক

16

কার্ডের খেলা না খেলে মানুষের কর্মসংস্থান নিশ্চিত করুন: নাহিদ

17

চরফ্যাশনে মিয়ানমারে পাচারের সময় ২৯৩ বস্তা সার জব্দ, আটক ৪

18

আমদানিকৃত কোটি টাকার যন্ত্র বিক্রি হচ্ছে ভাঙারি দোকানে

19

এজলাসে বসে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক

20