আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Jun 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে এইচএসসি-২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 

Brother IT Digital


এইচ এম নোমান, চরফ্যাশন: শিক্ষাজীবনের সোনালী স্মৃতি ও আবেগঘন মুহূর্তকে বিদায় জানিয়ে নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথে যাত্রা শুরু করলো চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচএসসি ২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা। আবেগ, ভালোবাসা ও স্মৃতিচারণে মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো তাদের বিদায় ও দোয়া অনুষ্ঠান।

রবিবার (২১ জুন) সকাল ১০টায় কলেজ হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়লগ্নে প্রিয় ক্যাম্পাস ছাড়ার বেদনা এবং নতুন গন্তব্যের স্বপ্ন—দুই অনুভূতির মিশেলে কলেজ প্রাঙ্গণ হয়ে ওঠে আবেগঘন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপাল ইব্রাহিম খলিল সবুজ, ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান, চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এ এইচ এম শাকিল আহমেদ, পরিচালনা পর্ষদের সদস্য জুলকার নাঈম, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক আফজাল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক রবিউল আলম, ইংরেজি বিভাগের প্রভাষক আরিফুর রহমান, মাহমুদুর রহমান আবিরসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

গণিত বিভাগের প্রভাষক আলী আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, অভিভাবক এবং বিদায়ী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কলেজ জীবনে অর্জিত জ্ঞান, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে ভবিষ্যতে এগিয়ে যেতে হবে। তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ, তাই সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে উন্নয়ন ও অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানজুড়ে ছিল আবেগঘন পরিবেশ। শিক্ষকদের উপদেশে যেমন ছিল স্নেহ, তেমনি শিক্ষার্থীদের চোখে ছিল বিদায়ের অশ্রু। স্মৃতিচারণে তারা কলেজ জীবনের নানা মুহূর্তের কথা তুলে ধরেন।

শেষ পর্যায়ে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অধ্যক্ষকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একইভাবে কলেজের পক্ষ থেকেও শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

সবশেষে শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে ভোট দিতে পারবেন মির্জা ফখরুল, সুযোগ নেই কর্নেল অলির

1

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

2

বাংলাদেশ থেকে কবে দেখা যাবে সূর্যগ্রহণ? জানুন তারিখ ও সময়

3

‘হ্যাঁ’ ভোটের রায় কার্যকর না হলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উ

4

গৃহবধূকে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালালো ডাকাত দল

5

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, জানা যাবে দু্ইভাবে

6

যেভাবে গুম হয়েছিলেন সালাহউদ্দিন আহমদ

7

বিএনপির শীর্ষ নেতৃত্বে আসছে চমক, আলোচনায় যাদের নাম

8

হজযাত্রীদের বিমানভাড়া কমছে ৩৭ হাজার টাকা

9

স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা করলেন স্বামী

10

একের পর এক ট্রান্সফরমার চুরি, উদ্বেগে দক্ষিণ আইচাবাসী

11

ভয়াবহ বন্যা: যে প্রশ্নের উত্তর খুঁজতে দিশেহারা নেপাল

12

অবশেষে নিয়োগ পাচ্ছেন স্থায়ী ঠিকানা না থাকা সেই মিশন আচার্য

13

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহযোগিতা চাইলেন পান

14

প্রথম ৬ মাসে ৪৬৪ অপতথ্যের শিকার বিএনপি সরকার

15

লালমোহনে মা-ছেলে দুজনেই ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসায় প্রয়োজ

16

গ্যাসের ভাণ্ডার ভোলা, তবু ৫৪ হাজারের বেশি বেকার; শিল্পায়নের

17

প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

18

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এল মেয়ে

19

স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরু

20