আজকের Channel Bhola সংবাদ
Channelbhola
প্রকাশ : Aug 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু



কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনন্দের মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাসর রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস (২৫) নামে এক নববিবাহিত বরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনাস ওই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহেরমাদি এলাকায় আনাসের বিয়ে হয়। পরে বিকেলে নববধূকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। বিয়েকে ঘিরে বাড়িতে তখন চলছিল আনন্দ-উৎসব। রাতে বাড়ির আঙিনায় প্যান্ডেল করে নাচ-গানের আয়োজনও করা হয়।

একপর্যায়ে প্যান্ডেলের পাশে চেয়ারে বসে থাকা আনাসের ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে যায়। ফ্যানটি বিদ্যুতায়িত থাকায় সেটির সংস্পর্শে এসে গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে স্বজন ও স্থানীয়রা দ্রুত আনাসকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন বলেন, স্ট্যান্ড ফ্যানের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই আনাসের মৃত্যু হয়েছে। প্রায় দুই মাস আগে তাঁর বিয়ে সম্পন্ন হয়েছিল। বৃহস্পতিবার নববধূকে আনুষ্ঠানিকভাবে বাড়িতে আনা হয়। শুক্রবার বউভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারের সব আনন্দ বিষাদে পরিণত হয়েছে।

মর্মান্তিক এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।                    


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামী লীগের ৬ নেতার পদত্যাগ

1

দুপুর থেকে সর্বোচ্চ ২৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা

2

ভোলায় ঠিকাদারের বিরুদ্ধে মিথ্যা অপবাদের অভিযোগ, প্রতিবাদে মা

3

বিশ্বকাপ মাতানো শাকিরা, কিন্তু ভুলেননি বাংলাদেশ— সিডর দুর্গত

4

ভিডিও বার্তায় শিক্ষার্থীদের যেসব আশ্বাস দিলেন মোদি

5

মন্ত্রিত্ব ও মহাসচিবের পদ ছাড়ছেন মির্জা ফখরুল

6

আজ থেকে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর

7

বৃক্ষহত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ ডেপুটি

8

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্

9

ইনডাকশন চুলায় বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

10

চরফ্যাশনে অটোরিকশার ধাক্কায় প্রান গেলো যুবকের

11

পানির ড্রামে ফেলে সন্তানকে হত্যার অভিযোগ, মা আটক

12

হাদির খুনি ও হাসিনাকে দ্রুত ফেরত দেবে ভারত, আশা বাংলাদেশের

13

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

14

চার বছরের মেয়েকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দ

15

বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?

16

টানা বৃষ্টির প্রভাবে চরফ্যাশনে নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী

17

প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় সফর নিয়ে যা জানালো ভা

18

আমরা দায়িত্ব রেগুলেট করব, নিয়ন্ত্রণ নয়: নতুন তথ্যমন্ত্রী

19

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত

20