প্রিন্ট এর তারিখঃ Sep 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 7, 2026 ইং
ঝিনাইদহে বেগুন ক্ষেত থেকে ৭টি গাঁজা গাছ উদ্ধার, যুবক আটক

চ্যানেল ভোলা : ঝিনাইদহ সদর উপজেলায় একটি বেগুন ক্ষেত থেকে ৭টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফারুক মন্ডল নামের এক যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১২টার দিকে সদর উপজেলার চণ্ডীপুর দাখিল মাদ্রাসার পাশের একটি জমি থেকে এসব গাঁজার গাছ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান।
আটক ফারুক মন্ডল চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেল মন্ডলের ছেলে।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বেতাই-চণ্ডীপুর পুলিশ ক্যাম্প অভিযান পরিচালনা করে। অভিযানকালে চণ্ডীপুর গ্রামের ওফাজ্জেলমন্ডলেরবেগুন ক্ষেত থেকে প্রায় ৭ ফুট উচ্চতার ৭টি গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। উদ্ধার করা গাছগুলোর ওজন প্রায় ৫ কেজি ৩০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা। প্রায় পাঁচ মাস ধরে ফারুক মন্ডল বেগুনের ক্ষেতে গাঁজার গাছের চাষ করছিলেন বলে জানায় পুলিশ।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল ভোলা মিডিয়া লিমিটেড ২০২৬