
বিনোদন ডেস্ক: ফিফা
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আজ (মঙ্গলবার) আর্জেন্টিনা ও মিশরের মুখোমুখি
হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী আফিয়া
নুসরাত
বর্ষা।
দীর্ঘদিন
ধরেই তিনি আর্জেন্টিনা ও লিওনেল
মেসি–এর সমর্থক হিসেবে
পরিচিত। তবে ম্যাচের আগে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আজকে প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক, আমিন। Argentina vs Egypt.”
পোস্টটি প্রকাশের
পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা।
একাংশের নেটিজেন বর্ষার ব্যক্তিগত মতামতের প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেন, মুসলিম দেশ হিসেবে মিশরের প্রতি সমর্থন জানানো তার নিজস্ব সিদ্ধান্ত।
অন্যদিকে, অনেক
আর্জেন্টিনা সমর্থক দীর্ঘদিনের প্রিয় দলের বিপক্ষে অবস্থান নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ আবার খেলাধুলাকে ধর্মের সঙ্গে না জড়ানোর পক্ষেও
মত দিয়েছেন।
তবে এ
বিষয়ে বর্ষা আর কোনো ব্যাখ্যা
বা অতিরিক্ত মন্তব্য করেননি।
উল্লেখ্য,
বাংলাদেশ সময় আজ রাত ১০টায়
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। ম্যাচটি
ঘিরে দুই দলের সমর্থকদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা।