প্রিন্ট এর তারিখঃ Aug 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 6, 2026 ইং
প্রাথমিক বিদ্যালয়ে জিয়াউর রহমানের জীবনীসহ ৩ বই সংরক্ষণের নির্দেশ বাতিল

চ্যানেল ভোলা : দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনীসহ মোট তিনটি বই সংরক্ষণের নির্দেশনা দিয়ে পরে তা বাতিল করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
ওই নির্দেশনা নিয়ে সমালোচনা শুরু হলে সোমবার (৬ জুন) সন্ধ্যায় গত ৩ জুনের অফিস আদেশটি বাতিল করা হয়।
এর আগে গত ৩ জুন জারি করা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে সব প্রাথমিক বিদ্যালয়ে ‘সবার আগে বাংলাদেশ’ এবং ‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ এবং ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ শীর্ষক তিনটি বইয়ের সমন্বয়ে এক সেট বই সংরক্ষণে অফিস আদেশ জারি করা হয়েছিল।
অফিস আদেশে বলা হয়, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘প্রেসিডেন্ট জিয়াউর: রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক বই তিনটির সমন্বয়ে এক সেট বই সংরক্ষণের জন্য গত ৩ জুনের পত্রটি বাতিল করা হলো।
অফিস আদেশে বই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংরক্ষণের ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেয়া হয়েছিল।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল ভোলা মিডিয়া লিমিটেড ২০২৬