
মো. মামুন হাজী, লালমোহন: ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবল সংকটের কারণে সরকারি স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চিকিৎসকদের নিরাপত্তাহীনতার অভিযোগের পাশাপাশি দীর্ঘদিনের জনবল সংকটে প্রায় তিন লাখ মানুষের চিকিৎসাসেবা হুমকির মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও ভেঙে পড়তে পারে।