চ্যানেল ভোলা: আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর ধোলাইখাল এলাকা থেকে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাসুকুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে গুলশান থানার এসআই মাহফুজুর রহমান বলেন, আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতেই মাসুকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।