
জেএম. মমিন: ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় মো: তামিম (১৮) নামে এক যুবক নিহত হয়েছে ৷ এ ঘটনায় অমিত নামে আরেক বন্ধু আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার এ ঘটনা ঘটে।
নিহত তামিম বোরহানউদ্দিনের টবগী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তেলি বাড়ির মোতাহার এর ছেলে এবং আহত অমিত ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. আরশ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় প্রতিবেশীদের সূত্রে জানাযায়, ওইদিন তারা দুই বন্ধু ঘুড়তে বাড়ী থেকে বাংলাজারের উদ্দেশ্যে রওনা হয় এ সময় বাংলাবাজার পৌঁছানোর আগে সামনে থাকা বাসকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে বাসের সাথে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে দুজনেই গুরুত্বর আহত হন ৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তামিমকে মৃত ঘোষনা করেন এবং অমিতের অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকায় রেফার করেন ৷ উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিচ্ছে তার পরিবার ৷
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওবায়দুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং মোটরসাইকেলটি উদ্ধার করে ৷ এ ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি।