
মো. সবুজ, ভোলা: দলের সিনিয়র নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং দলীয় সহযোগীকে অন্যায়ভাবে রক্তাক্ত করার সুনির্দিষ্ট অভিযোগে ভোলা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ বেলাল হোসেনের দলীয় পদ স্থগিত করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের সিনিয়র নেতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং দলীয় সহযোগীকে অন্যায়ভাবে রক্তাক্ত করার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ বেলাল হোসেনের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বিজ্ঞপ্তিটি পাঠান যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।