
মামুন হাজী, লালমোহন: ভোলার লালমোহনে নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইমরান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর ফুলবাগিচা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ওই গ্রামের ইউনুস মাঝির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে নিজের অটোরিকশায় চার্জ দিতে যান ইমরান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বক্তব্য জানতে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।