
মো. মামুন হাজী, লালমোহন: ভোলার লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ মো. নুর আলম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত ১০ নভেম্বর রাতে লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নুর আলম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ির মৃত মো. হারিস মুন্সির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে লালমোহন থানার এসআই মোহাম্মদ মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ১ নম্বর ওয়ার্ডের সাবেক ওয়ার্ড কমিশনার মো. জুলফিকারের বসতঘরের সামনে অভিযান চালিয়ে নুর আলমকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।