
ভোলা প্রতিনিধি: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ভোলা জেলা শাখা।
শনিবার (৭ নভেম্বর) সকালে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে এ পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে জনকল্যাণমূলক এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হাসপাতালসহ জনসাধারণের ব্যবহৃত স্থান পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ ও সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিনসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।