
এইচ এম নোমান, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন জাহানপুরে মরহুম হাজী মহিউদ্দিন কারী হকিবার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উত্তেজনাপূর্ণ এ খেলায় টাইব্রেকারে রসুলপুর ৯ নম্বর ওয়ার্ড হাওলাদার স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাহানপুর আট কপাট বাজার স্পোর্টিং ক্লাব।
গত ২৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় দক্ষিণ জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জাহানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন হাওলাদার ও চট্টগ্রাম বন্দর শ্রমিক ফেডারেশনের নেতা মিয়া মো. সোহাগের আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও জাহানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী মো. লিটন হাওলাদার এবং চট্টগ্রাম বন্দর শ্রমিক ফেডারেশনের নেতা মিয়া মো. সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হুমায়ুন কবির সিকদার। এ ছাড়া উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জনতা বাজার ডিগ্রি কলেজের অধ্যাপক মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও সাবেক কমিশনার মো. কামরুজ্জামান শাহিন, উপজেলা যুবদল নেতা জে এইচ রাজু, জাহানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোতালেব মাস্টার, জাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. বজলুর রহমান মাস্টার, মো. আজমির লিটন, মো. ইউনুস সাগর, জাহানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হারুন মোল্লা ও সদস্যসচিব মিজানুর রহমান ফরাজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন জাহানপুর ইউনিয়ন যুবদল নেতা হাসান মাহমুদ, মনির হোসেন জজ, মনজু পাটোয়ারীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পাশাপাশি রসুলপুর, এওয়াজপুর, জাহানপুর ও হাজারীগঞ্জ ইউনিয়নের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ফাইনালে জাহানপুর আট কপাট বাজার স্পোর্টিং ক্লাব ও রসুলপুর ৯ নম্বর ওয়ার্ড হাওলাদার স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। নির্ধারিত খেলায় প্রতিদ্বন্দ্বিতার পর ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত টাইব্রেকারে প্রতিপক্ষকে হারিয়ে জাহানপুর আট কপাট বাজার স্পোর্টিং ক্লাব বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
স্থানীয় পর্যায়ে খেলাধুলার আয়োজন তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে এলাকার ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।