
ভুক্তভোগী মরিয়ম বেগম (৫৫) ওই এলাকার মৃত নাছির সাজির স্ত্রী।
মরিয়ম বেগমের অভিযোগ, দুপুরে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তার বাড়িতে আসেন। তারা ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তার ছবি তুলতে চান। একপর্যায়ে ছবি তোলার অজুহাতে তাকে কানের সোনার দুল খুলতে বলেন। পরে দুলটি দেখার কথা বলে সেটি নিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যান তারা।
সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাসে এমন ঘটনার শিকার হয়ে বিপাকে পড়েছেন ওই বিধবা। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।