প্রিন্ট এর তারিখঃ Oct 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 24, 2026 ইং
মেধাবীদের দেশে ফিরিয়ে আরও অর্থ বিনিয়োগ করতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশ থেকে মেধা পাচার রোধ করতে মেধাবীদের দেশে ফিরিয়ে আরও অর্থ বিনিয়োগ করতে হবে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ঢাকা-চায়না ডে অনুষ্ঠানে তিনি বলেন, যারা দেশের বাইরে উচ্চ শিক্ষা নিতে যায় তাদের অনেকেই আর দেশে ফিরে আসে না। এই মেধাবীদের কীভাবে দেশে ফিরিয়ে আনা যায় তা নিয়ে কাজ করছে সরকার।
শিক্ষামন্ত্রী বলেন, চায়নার সহায়তায় দেশে কয়েকটি রেপ্লিকা পলিটেকনিক ইনস্টিটিউট, একটি মেরিটাইম বিশ্ববিদ্যালয় স্থাপন গড়ে তোলা হবে।৷বাংলাদেশকে একটি এডুকেশন হাবে পরিণত করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ চ্যানেল ভোলা মিডিয়া লিমিটেড ২০২৬