
সিহাব আহমেদ, চরফ্যাশন: ভোলার চরফ্যাশন অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ লিমা আক্তার ঝর্না (৩০) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মধ্যেরাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে মোছলেহউদ্দিন মিয়ার বাড়ির নিচতলার একটি কক্ষের সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লিমা আক্তার ঝর্নাকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় লিমা আক্তার ঝর্নার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর-২২, তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি জিআর নম্বর-১৮৭।