
ইব্রাহিম আকতার আকাশ: জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (১২ সেপ্টেম্বর) ভোলায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরানগঞ্জ ৩৩ কেভি লাইনের আওতাধীন পরানগঞ্জ ও শেলটেক উপকেন্দ্রের সকল লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
জরুরি রক্ষণাবেক্ষণ ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।