
মনপুরা (ভোলা) প্রতিনিধি: ভোলার মনপুরায় ১৫ পিস ইয়াবাসহ মো. মাইনুদ্দিন নামে এক পান ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজার থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
আটক মো. মাইনুদ্দিন ফকিরহাট বাজারের একজন পান ব্যবসায়ী। তিনি উপজেলার হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট বাজারে অভিযান চালিয়ে মাইনুদ্দিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।