
চ্যানেল ভোলা: বরিশালে কোস্টগার্ড ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ১৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টার দিকে বরিশাল শহরের বাজার রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সালমান বিন শওকত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার বিকেলে বরিশাল কোস্টগার্ড স্টেশন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাজার রোড এলাকার দুটি গোডাউনে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৪০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৬০ হাজার টাকা।
এ সময় গোডাউন মালিক কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দকৃত নিষিদ্ধ পলিথিনের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।