
ভোলায় Day Care Approach (DCA)-এর ওপর চিকিৎসক, নার্স ও মিডওয়াইফদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে ভোলা জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণে জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফরা অংশ নেন।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ভোলার সিভিল সার্জন ডা. মুহাম্মদ মনিরুল ইসলাম। এ সময় ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে Day Care Approach-এর মাধ্যমে রোগীদের প্রয়োজনীয় সেবা প্রদান, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ কর্মশালায় জেলার বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।