
গোপালগঞ্জের মুকসুদপুরের কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ছয় নেতা দলীয় পদসহ আওয়ামী লীগের সব পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
রোববার (২৩ আগস্ট ) দুপুরে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতারা হলেন কাশালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সত্যেন্দ্র নাথ সরকার, বাদল বিশ্বাস, গোপাল চন্দ্র বিশ্বাস, দীপক মল্লিক ও ৭ নং ওয়ার্ডের সহসভাপতি হিরামন বিশ্বাস, সদস্য ব্যাসদেব মল্লিক।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, আজ (রোববার) থেকে আমরা স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে পদত্যাগ করছি। আজকের পর আমাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না বলে জানান তারা।