
ইব্রাহিম আকতার আকাশ: ভোলার পরানগঞ্জের ৩৩ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালা কর্তন কাজের জন্য আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণ ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরানগঞ্জ ও শেলটেক উপকেন্দ্রের আওতাধীন সকল লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য প্রস্তুত থাকার অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে স্বাভাবিক সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে।
বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে।