
ভোলার দৌলতখানে অবৈধভাবে পেট্রোল, ডিজেল ও অকটেন মজুত রাখা গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিসাধীন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় দৌলতখান পৌরসভার ৩নং ওয়ার্ড বেড়িবাধ সংলগ্ন তেলের গোডাউনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ারসার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে হঠাৎ করে তেল ব্যবসায়ী শাহাবুদ্দিনের অবৈধ তেলের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় আগুনের লেলিহান শিখায় পাশ্ববর্তী ৬টি অবৈধ তেলের গোডাউন পুড়ে যায়।
দৌলতখান ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোখলেছুর রহমান জানান, অবৈধ তেলের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এদিকে, খবর পেয়ে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খান ও দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফখরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন