
মো. মেহেদী হাসান, মনপুরা: ভোলার মনপুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পতাকা উত্তোলন, র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় হাজিরহাট সদর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা একটি র্যালি বের করেন। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল উদ্দিন, সেলিম মোল্লা, উপজেলা যুবদলের সদস্যসচিব হাফেজ আবদুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব হোসেন হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।