
চরফ্যাশন প্রতিনিধি: ভোলা জেলার ১০টি থানার মধ্যে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত হয়েছেন শশীভূষণ থানার ওসি মো. ফিরোজ আহমেদ।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টায় ভোলা জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় জুলাই মাসের কার্যক্রম মূল্যায়ন শেষে তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার, পিপিএম-বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মো. ফিরোজ আহমেদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্ত ওসি মো. ফিরোজ আহমেদ বলেন, “সেবা ই পুলিশের ধর্ম”—এই স্লোগানকে ধারণ করে ২০১০ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন থানায় নিষ্ঠার সঙ্গে জনগণের সেবা করে আসছি। আমার কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার, পিপিএম মহোদয় আমাকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে মনোনীত করেছেন।
তিনি আরও বলেন, এ অর্জনের জন্য জেলা পুলিশ সুপার, চরফ্যাশন সার্কেলের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সকল সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।