
ভোলায় পুলিশি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ বশির আহমেদ এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ জহির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ভোলা-লক্ষ্মীপুর রুটের মজু চৌধুরীর ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শামীম হোসেন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তার হেফাজত থেকে অবৈধ ২০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত আসামি: শামীম হোসেন (৩৬), সদরের উত্তর দিঘলদী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খলিল সরদার এর ছেলে।