
বহু বছর পর বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য যোগ্য ব্যক্তিকে পেতে যাচ্ছি বলে মন্তব্য করেছেন সাবেক আইন উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল।
নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি থেকে মনোনয়নের খবরে এ মন্তব্য করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে আসিফ নজরুল লেখেন, ‘বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিনন্দন, ফখরুল ভাই।’
রাষ্ট্রপতি পদে এর আগে দায়িত্ব পালন করা ব্যক্তিদের সমালোচনা করে তিনি লিখেছেন,‘দুই যুগ ধরে বাংলাদেশের এই সর্বোচ্চ সাংবিধানিক পদ দখল করে ছিল অনুপযুক্ত ব্যক্তিরা। তাদের কেউ ছিলেন অকর্মণ্য, কেউ অথর্ব, কেউ চরম অনৈতিক।’