
সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন তাদের বাবা কামরুল। উপজেলার পেরুয়া (মধুপুর) গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট দুই সন্তানকে সঙ্গে নিয়ে নিখোঁজ হন কামরুল। পরদিন তিনি বাড়িতে ফিরে এলেও দুই সন্তানকে সঙ্গে পাওয়া যায়নি।
এরপর গতকাল মঙ্গলবার শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় এবং আজ বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় পরপর দুই দিন অজ্ঞাতপরিচয় দুই শিশুর মরদেহ দেখার হাওরে ভেসে ওঠে। মরদেহ দুটি নিখোঁজ কামরুলের দুই সন্তানের বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় বুধবার কামরুলকে জিজ্ঞাসাবাদের জন্য দিরাই থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘কামরুল দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে সুনামগঞ্জে পাঠানো হচ্ছে।’
বিস্তারিত আসছে...